
Critter Conflict
বুনো প্রাণীদের এক দলকে নিয়ে নামুন টার্ন-বেসড লড়াইয়ে। ম্যাপ পড়ুন, বাতাস আর তাতে ভেসে আসা গন্ধ বুঝুন, আর শিকার টের পাওয়ার আগেই ঝাঁপিয়ে পড়ুন।
- প্রিমিয়াম
- ভাষা: 37
সারসংক্ষেপ
আপনি নানা প্রজাতির প্রাণী নিয়ে গড়া এক দলের আলফা। মেঠো ইঁদুর জমি দখল করে, হানি ব্যাজার বর্ম ভাঙে, গ্রিজলি ভালুক সামনের সারি আগলে রাখে, আর স্পার্ম তিমি উপকূলে গোলা দাগে। প্রতি টার্নে আপনি নজরদারি চালান, এগোন, আক্রমণ করেন আর খাবারের চারণভূমি দখল করেন, তারপর সেখান থেকে পাওয়া ক্যালরি খরচ করেন নতুন যোদ্ধা জোগাড়ে। জিততে হলে দখল করুন শত্রুর আস্তানা, নয়তো নিশ্চিহ্ন করুন তাদের বাহিনী।
চাল চূড়ান্ত করার আগেই প্রতিটি ক্ষতির হিসাব দেখানো হয়, আর ভাগ্যের ভূমিকা একেবারে সামান্য; তাই লড়াই জেতা যায় বোর্ড বুঝে, পাশার জোরে নয়। ‘ইন্দ্রিয়’ নিয়ম চালু করলে বোর্ডও পাল্টা লড়ে: দৃষ্টিসীমা, বাতাস আর গন্ধ ঠিক করে দেয় কে কাকে আগে দেখবে। তাই এমন জায়গায় ওত পাতেন, যেখান থেকে আপনার গন্ধ শিকারের নাকে পৌঁছায় না, আর টোপ হিসেবে ছাড়েন ইঁদুর।
ক্যাম্পেইনে, এক দুর্ভিক্ষের শীতে যুদ্ধবাজ এক বুনো শূকর-সর্দার হানা দেয় ব্র্যাকেনভেল উপত্যকায়, আর এক কুচক্রী গোখরো দলগুলোকে লাগিয়ে দেয় একে অপরের বিরুদ্ধে।
মূল বৈশিষ্ট্য
- স্থল, আকাশ আর সাগর মিলিয়ে ২১টি প্রাণী ইউনিট, লড়াই চলে ১৬ ধরনের ভূখণ্ডে।
- ৭ জন কমান্ডার, প্রত্যেকের একটি সার্বক্ষণিক বৈশিষ্ট্য আর দুটি বিশেষ ক্ষমতা, একে অপরের সঙ্গে ভারসাম্য রেখে সাজানো।
- “সুদীর্ঘ রাত”: ২৯ মিশনের কাহিনিনির্ভর ক্যাম্পেইন, শেষে ত্রিমুখী চূড়ান্ত লড়াই।
- ন্যায্য লড়াইয়ের জন্য মেপে সাজানো স্কার্মিশ ম্যাপ, ম্যাপ এডিটর, দুই স্তরের AI প্রতিপক্ষ, আর এক ডিভাইসে হাতবদল করে খেলার পাস-অ্যান্ড-প্লে মোড।
- ঐচ্ছিক ‘ইন্দ্রিয়’ নিয়ম: দৃষ্টিসীমা, বাতাস আর গন্ধ প্রতিটি ম্যাপকে বানিয়ে দেয় শিকারের ময়দান।
- প্রিমিয়াম গেম: বাড়তি কেনাকাটা শুধু কসমেটিক; স্ট্যাট কেনা, লুট বক্স, এনার্জি টাইমার বা বিজ্ঞাপনের বালাই নেই।
ছবি ও ভিডিও

স্টোর
স্টোর পেজগুলো এখনো চালু হয়নি। প্রতিটি পেজ চালু হলেই তার লিংক এখানে দেখা যাবে।
সিস্টেমের প্রয়োজনীয়তা
লঞ্চের কাছাকাছি সময়ে সিস্টেমের প্রয়োজনীয়তা জানানো হবে।



